মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গাজীপুরের শ্রীপুরে বসত ঘর থেকে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ

গাজীপুরের শ্রীপুরে বসত ঘর থেকে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ

ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-



গাজীপুরের শ্রীপুরে পুলিশের অভিযানে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকা। গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নবী হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নবী হোসেন ও তার সহযোগী পালিয়ে যায়।

 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শ্রীপুর থানার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল। তিনি জানান, শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের মাওনা চৌরাস্তার কাছে নবী হোসেনের পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
 

মাদক ব্যবসায়ী নবী হোসেন (৬০) কেওয়া পশ্চিম খণ্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং তার সহযোগী সজল (৫০) মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
 

ওসি মণ্ডল আরও জানান, অভিযানে ৭টি কয়েলের কার্টুনে মদগুলো উদ্ধার করা হয়েছে এবং এর মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
 

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান, উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।