বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বাংলাদেশের নির্বাচনে সহযোগিতায় আগ্রহী ইউএনডিপি

বাংলাদেশের নির্বাচনে সহযোগিতায় আগ্রহী ইউএনডিপি

ঢাকা প্রেস নিউজ
 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, বাংলাদেশের নির্বাচনে টেকনিক্যাল সাপোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত ইউএনডিপি। তবে তাদের সহযোগিতা নির্ভর করবে নির্বাচন কমিশনের চাহিদার ওপর। কমিশনের প্রয়োজন অনুযায়ী ইউএনডিপি সহায়তা প্রদান করবে।
 

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ইউএনডিপি ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের কারিগরি দিকগুলোতে সহযোগিতা করবে। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতার তালিকা প্রদান করবে সংস্থাটি।
 

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে।
 

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে অনুষ্ঠিত প্রতিটি জাতীয় নির্বাচনে ইউএনডিপি নির্বাচন কমিশনকে কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন এবং জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।