মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-


 

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড তাজা গুলিসহ আরিয়ান হাফিজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

 

রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

 

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে সেনা ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


আরিয়ান হাফিজ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরের দয়ালনগর গ্রামের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমানের ছেলে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্প জানতে পারে, সূর্যনগর এলাকায় আরিয়ান হাফিজ নামের এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার ভাই আনিছুর রহমান হৃদয়ের শয়নকক্ষে অস্ত্র লুকানো আছে। সেখান থেকে একটি বিদেশি পিস্তল (চাইনিজ), একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক যুবককে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।