বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রায়পুরায় অসহায় শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করেন নজরুল ইসলাম 

রায়পুরায় অসহায় শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করেন নজরুল ইসলাম 

ঢাকা প্রেস
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:-


 

জামায়াতে ইসলামীর রায়পুরা পৌরসভা ০৯নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিকাল ৩টায় পৌরসভা এলাকায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।রায়পুরা উপজেলা জামায়াতে নায়েবে আমীর নজরুল ইসলামের এর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি   হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম।“তিনি বলেন‚‘এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসসের কোনো বিকল্প নেই।বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে,যা সৎ দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবে।পাশাপাশি তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

শীতার্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে আইন বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম মাহমুদ,শামীম মোল্লা, মারুফ মোল্লা, তৌহিদ মোল্লা, আসিফ মোল্লা প্রমুখ।