মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু: সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু: সড়ক অবরোধ

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে, এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি, রোববার সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায়।


 

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু: সড়ক অবরোধ



নিহত অটোরিকশা চালকের নাম আসাদ মিয়া, তিনি পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

 

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু: সড়ক অবরোধ — ছবি ২



দুর্ঘটনার পর, ক্ষুব্ধ স্থানীয়রা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন, যার ফলে দুইপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আসাদ মিয়া মারা যান। এছাড়া, অটোরিকশার তিন যাত্রী আহত হন, তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর, ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে।