বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৮:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চিলমারীতে ভাসমান বার্জডিপো স্থায়ী করণের দাবিতে মানববন্ধন, ৫ বছর ধরে তেল শুন্য ভাসমান ডিপোয়

চিলমারীতে ভাসমান বার্জডিপো স্থায়ী করণের দাবিতে মানববন্ধন, ৫ বছর ধরে তেল শুন্য ভাসমান ডিপোয়

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ৫ বছর ধরে তেলশূণ্য ভাসমান দুটি বার্জ ডিপো, অলজ ও অবহেলায় পড়ে থাকায় এটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ট্যাংকলরি শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সরদার, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ চিলমারির সকল সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলা তথা উত্তারাঞ্চলের কৃষদের মাঝে, নদী পথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে চিলমারী উপজেলার নদী বন্দর এলাকায় এ বার্জ ডিপো দুটি স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। স্থাপনের পর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করে আসলেও নদের নাব্যতা সংকটের অজুহাতে ২০২০ সালের জানুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দফতর। তারপর থেকে ডিপো দুটিতে একবারের জন্যও আসেনি তেল বলে জানান ট্যাংক ও লরি শ্রমিকরা। মানববন্ধন শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি সকল সদস্যবৃন্দ।