মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

ঢাকা প্রেস,মৌলভীবাজার প্রতিনিধি:-

 

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাড্ডা বাজারে এই ঘটনা ঘটে।
 

নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের বাসিন্দা লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
 

স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুস শহীদ জানান, রাত ৮টার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। তখন দুই যুবক এসে তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত নোমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেনসংক্রান্ত বিষয়ে কোনো বিরোধের কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।