বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বরিশালে চালের আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বরিশালে চালের আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ঢাকা প্রেস,বরিশাল প্রতিনিধি:-

 

বরিশালের পাইকারি চালের বাজার ফড়িয়া পট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযান চলাকালে চাল ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই-বাছাই করা হয় এবং আড়ত মালিকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
 

বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, "আড়ত মালিকদের চাল ক্রয়-বিক্রয়ের রসিদ সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো চক্র সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
 

তিনি আরও জানান, এই অভিযান শুধু ফড়িয়া পট্টিতে সীমাবদ্ধ নয়, বরিশাল নগরীর বাজার রোড, বাংলাবাজার, বটতলাসহ অন্যান্য বাজারগুলোতেও নজরদারি অব্যাহত রয়েছে।