বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ 

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে স্বল্প আয়ের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। 
 

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ 



বুধবার (০৮ জানুয়ারি) কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিস সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  
 

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ  — ছবি ২


দিনের বেলা সূর্যের উত্তাপ কম থাকায় শীত বেশি অনুভূত হয়। এদিকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত হিমেল বাতাসে তীব্র ঠান্ডায় তাপমাত্রা আরও কমতে থাকে। ফলে বেশি বিড়ম্বনায় পড়ে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ার যানবাহনগুলো হেট লাইট জ্বালিয়ে সতর্কতার সাথে যাতায়াত করছে।
 

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ  — ছবি ৩


জরুরি প্রয়োজন ছাড়া বৃদ্ধ ও শিশুরা ঘর থেকে বাইরে যাচ্ছে না। কুড়িগ্রাম পৌর এলাকার নুর মোহাম্মদ (৭০) বলেন- অন্য দিনের তুলনায় আজ বেশি ঠান্ডা লাগছে। সন্ধ্যার পর তো বাইরে আসা যায় না। আমার মতো বয়সের মানুষগুলোর বেশি সমস্যা হচ্ছে।
 

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ  — ছবি ৪


কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর ইউনিয়য়ের দিনমজুর কুদরত উল্লা বলেন-আমি প্রতিদিন শহর এলাকায় দিন হাজিরায় কাজ করতে আসি। মাস খানেক থাকি ঠান্ডা ছাড়ছে। কিন্তু আজ যে এত ঠান্ডা হাত-পা অবস হয়ে যায়। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি যাবার সময় আরও বেশি ঠান্ডা লাগে। এদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ৯ উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ চলছে। 
 

আবারো শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, কর্মহীন ছিন্নমূল মানুষ  — ছবি ৫


কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কয়েকদিন তাপমাত্রা ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করার পর বুধবার (০৮ জানুয়ারি) ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলা জুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।