বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।
 

আটককৃতদের মধ্যে রয়েছেন— বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র, দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান এবং ছইবুর রহমান।
 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃত ৮ জনসহ পলাতক ৫ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা এবং সহায়তা করার অভিযোগে সোমবার রাতে বিরামপুর থানায় মামলা দায়ের করেছে বিজিবি। আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।