বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা জেলা দায়রা জজ

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা জেলা দায়রা জজ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বুধবার বিকেলে বিচার বিভাগ,গাইবান্ধার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা জেলা দায়রা জজ


প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার।
 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই- খোদা, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, পলাশবাড়ীর এরিয়া ম্যানেজার মোঃ সিদ্দিকুল আলম মৃধা ও গাইবান্ধার এরিয়া ম্যানেজার মোঃ রিপন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোছা: মাসুমা খানম যুথি। অতিথিরা প্রশিকার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।
 

উল্লেখ্য, সংস্থাটি ১৯৭৬ সাল থেকে অসহায় দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় সমগ্র বাংলাদেশে আর্থিক কর্মসূচির পাশাপাশি লিগ্যাল এইড সহায়তা, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, বুনিয়াদি প্রশিক্ষণ, শিক্ষা, মাদক মুক্ত যুব সমাজ গঠন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, প্রতিবন্ধী উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।