বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার

রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে ছাত্রজনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
 

তপন মল্লিক বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা।
 

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, "স্থানীয়রা রামু বাইপাস এলাকা থেকে তপন মল্লিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।"
 

উল্লেখ্য, ২০১৮ সালে রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার এজাহারভুক্ত আসামি তপন মল্লিক।