বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কমিটি গঠনের এক মাস পরেও তদন্ত শুরু হয়নি!

কমিটি গঠনের এক মাস পরেও তদন্ত শুরু হয়নি!

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

কমিটি গঠনের এক মাস পরেও গড়িমসির কারণে গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু হয়নি। তবে তদন্ত কমিটির আহবায়ক সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেন বলেছেন শীঘ্রই কমিটি কাজ শুরু করবে।
 

এর আগে গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমানের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছরের ১০ ডিসেম্বর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনকে কমিটির আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ুন কবির। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটি কাজ শুরু করেনি। এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেন রোববার মোবাইল ফোনে বলেন, এ সপ্তাহেই তদন্ত কমিটি কাজ শুরু করবে। গড়িমসির কিছু নেই, অফিসিয়াল ব্যস্ততার কারণে তদন্ত শুরু করা সম্ভব হয়নি।
 

উল্লেখ্য, লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান তাঁর চাচাতো ভাই, জ্যাঠাত ভাই এবং আত্মীয়-স্বজনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে কলেজটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।