বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৬ জানুয়ারী) দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কুমিল্লা জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন মনির, মনির হোসেন খাঁন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন, কবির হোসেন, শরীফুল ইসলাম, শিউলি আক্তার, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নাঈম সরকার, সৈয়দ গোলাম মহিউদ্দিন, ইট ভাটার মালিক জালাল উদ্দিন, হাজী ইদ্রিস, সবুর ভইয়া প্রমুখ।