মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য ও তার শিশু সন্তানকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য ও তার শিশু সন্তানকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ 

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (শনিবার): গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে রাত আনুমানিক ২০৩০ ঘটিকায়, বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোঃ বুলবুল আহমেদ, তার স্ত্রী ও পুত্রসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাস এমপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।

 

এই দুর্ঘটনায় উক্ত সেনা সদস্যের স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী সাকুরা পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।