বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা

ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে ৬২ বছর বয়সী দুই সন্তানের জননী লায়লা আরজুকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। নিহত গৃহকর্ত্রী ক্যানসারে আক্রান্ত ছিলেন।
 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, তিনি সকাল ৭টার দিকে বাজার করতে বাসা থেকে বের হন। প্রায় ৪৫ মিনিট পর, সকাল পৌনে ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে আছে। সেকেন্দারের ধারণা, দুর্বৃত্তরা তার অনুপস্থিতির সুযোগে বাসায় ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে।
 

ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ এবং ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ শুরু করেন।
 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।