বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চিলমারীতে সরকারী প্রণোদনাসহ কৃষি কর্মকর্তা জনতার হাতে আটক 

চিলমারীতে সরকারী প্রণোদনাসহ কৃষি কর্মকর্তা জনতার হাতে আটক 

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের ৫ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার কীটনাশকের দোকানে বিক্রির সময় উপসহকারী কৃষি কর্মকর্তাকে স্থানীয় জনগণ হাতে নাতে আটক করেছে।


 

চিলমারীতে সরকারী প্রণোদনাসহ কৃষি কর্মকর্তা জনতার হাতে আটক 



রবিবার (১২ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে সার -সবজি বীজ বিক্রিসময় এঘটনা ঘটে। অভিযুক্ত ওই বিএসের নাম আতোয়ার রহমান। তিনি রমনা মডেল ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন সকালে উপজেলা কৃষি অফিস থেকে প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে প্রণোদনের পুষ্টি বাগানের সবজির বীজ ও সার অফিস থেকে তুলে জোড়গাছ বাজারের একটি কীটনাশকের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন ওই বিএস। পরে আশেপাশের স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ওই সার ও বীজসহ উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করে। আটকের পর উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে আসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কীটনাশকের দোকানের ভিতরে পুষ্টি বাগানের জন্য ৫ প্যাকেট সব্জির বীজ ও পাঁচ বস্তা (২৪ কেজির বস্তা) সার দেখতে পাওয়া যায়। এসময় স্থানীয় জনতার বেশ উপস্থিতি ছিল। স্থানীয় মাহমুদুল হাসান বাবু, লুৎফুর রহমান লিপ্টন, আবু সাইদ হোসেন, আবু হানিফাসহ বেশ কয়েকজন জানান, দুপুর দেড়টার দিকে কৃষি অফিস থেকে অটোতে করে সার ও বীজ বিক্রি করার জন্য এই দোকানে নিয়ে আসেন। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে হাতেনাতে ওই বিএসকে দোকানে আটক করি। কৃষকের সার কিভাবে দোকানে বিক্রি হয় এই প্রশ্ন স্থানীয় কৃষকদের। তারা তদন্ত করে ওই বিএসকে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। দোকান মালিক ফারুক ইসলাম জানান, আমার সারের দোকান ওই বিএস অটোতে করে দোকানে সার এবং বীজ নিয়ে আসেন। বিক্রয়ের উদ্দেশ্যে এনেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু দোকানে নিয়ে এসেছে তাহলে অবশ্যই বিক্রির জন্য। অভিযুক্ত বিএস আতোয়ার রহমান বলেন, পুষ্টিবাগানের বীজ ও সার কৃষকরা তুলে এনে দোকানে রেখেছে, তারা আগামীকাল নিয়ে যাবে। সার বিক্রির প্রশ্নে তিনি গড়িমসি করেন।

চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, খবর শোনার পর আমি এখানে এসেছি এই সার এবং বীজ কেন এখানে এবং কিভাবে এসেছে সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। পরে তিনি সার ও বীজ জব্দ করে নিয়ে যান।