বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে ৩টি প্রাইভেট কার সহ জোয়ারী আটক ০৯

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে ৩টি প্রাইভেট কার সহ জোয়ারী আটক ০৯

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে ৩ টি প্রাইভেট কারসহ নয়জন জুয়াড়ি কে আটক করা হয়। 
 

৭ জানুয়ারী সদরের কোতোয়ালি থানাধীন ভাবখালী কাচারি বাজার নদীর পাড়ে  অভিযান পরিচালনা করে ৯ জন জুয়াড়ীকে আটক করেছে। 
 

এছাড়াও জুয়াড়ীদের সাথে থাকা ৩ টি প্রাইভেট কার আটক করে জব্দ করেছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 

গ্রেফতারকৃতরা হচ্ছে মাসুদ করিম,মূর্তজা রেজা,অরুন খান,মোঃ মোজাম্মেল, মফিজুর রহমান , রুহুল আমিন,মোফাজ্জল হোসেন, কায়কোবাদ হোসেন , রতন মন্ডল।গ্রেফতারকৃত জোয়ারীগন ময়মনসিংহ জেলা সহ নেত্রকোনা, জামালপুর, শেরপুর জেলা  এলাকার বলে পুলিশ জানান 
 

জুয়ার আসর থেকে জুয়াড়ীদের  ৩ টি প্রাইভেট কার নগদ ১৩১৮০ টাকা , তাস, মোমবাতি ও চার্জার লাইট উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে আরো ১০ থেকে ১৫ জন জুয়াড়ী পালিয়ে যায় । কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান বলেন, পালিয়ে যাওয়া আসামিদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।আসামীদেরকে আজকেই খুব দ্রুত কোর্টে চালান করা হবে ।