বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৭:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

আকিজ - মনোয়ারা ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান 

আকিজ - মনোয়ারা ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান 

ঢাকা প্রেস

মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ১৬২ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী ‘আকিজ-মনোয়ারা ট্রাস্ট বৃত্তি’ পেয়েছেন।


সোমবার (৬ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম এবং নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা।

 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এ বৃত্তি প্রদান কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের সংযোগ স্থাপনের বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।