বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশনের প্রধান

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশনের প্রধান

ঢাকা প্রেস নিউজ
 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান জানিয়েছেন, কোনো দল বা গোষ্ঠীকে তদন্তের বাইরে রাখা হবে না। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে। প্রয়োজনে, ভারত সরকারের সহযোগিতায় তার সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।
 

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 

ফজলুর রহমান আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত হবে এবং তার প্রতিবেদন প্রকাশ করা হবে। জনগণকে আমাদের ওপর আস্থা রাখতে হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, এমন তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে যা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্ত স্থাপন করবে।
 

তদন্ত কমিশনের প্রধান আরও উল্লেখ করেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো বিদ্রোহ নয়, এটি ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী এবং দেশকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।