বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের সিএনজি ও বাসস্ট্যান্ডগুলোতে এখনও চাঁদাবাজি চলছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের সিএনজি ও বাসস্ট্যান্ডগুলোতে এখনও চাঁদাবাজি চলছে।

ঢাকা প্রেস
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি:-


 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে একটি পথসভায় তিনি এসব কথা বলেন। সভাটি ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য আয়োজন করা হয়েছিল, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ঘোষণাপত্রে ৭ দফা অন্তর্ভুক্তির দাবিও জানানো হয়।
 

সারজিস আলম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজির ব্যবস্থা করেছেন এবং দেশে একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার মতে, এসব চাঁদাবাজি এখনও সিএনজি ও বাসস্ট্যান্ডে চলছে।
 

তিনি অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং জুলাই ঘোষণাপত্রে ৭টি প্রধান দাবি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। দাবিগুলো হলো:

১. জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

২. ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের অবদানের স্বীকৃতি প্রদান।

৩. আওয়ামী লীগের খুনি ও তাদের সহযোগীদের বিচারের ব্যাপারে স্পষ্ট অঙ্গীকার করা।

৪. ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করা।

৫. বর্তমান সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার।

৬. সকল প্রকার বৈষম্য দূর করে নাগরিক পরিচয়ে একটি নতুন রাষ্ট্রকাঠামো তৈরির প্রতিশ্রুতি।

৭. ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সকল প্রকার সংস্কারের প্রতিশ্রুতি।