বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ঐক্যবদ্ধ থাকলে দ্বিতীয় হাসিনা আর হবে না: রুমিন ফারহানা

ঐক্যবদ্ধ থাকলে দ্বিতীয় হাসিনা আর হবে না: রুমিন ফারহানা

ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সঠিক ব্যক্তিদের রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনার উত্থান হবে না।
 

তিনি মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় এই মন্তব্য করেন।
 

রুমিন ফারহানা বলেন, "আমি বলেছিলাম ২০২৪ সালে হাসিনা নির্বাচন করতে পারেন, কিন্তু এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। আল্লাহর অশেষ কৃপায়, তিনি সাত মাসও টিকে থাকতে পারেননি। গণভবন থেকে হেলিকপ্টারে উড়াল দেওয়ার পর আর ফিরতে পারেননি।"
 

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। বিএনপির নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে নয়, তবে সেটি হতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে।"
 

এ সভার সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক, এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।