বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

অগ্নিকাণ্ড প্রতিরোধে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা

অগ্নিকাণ্ড প্রতিরোধে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা

ঢাকা প্রেস নিউজ
 

দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারাদেশে অগ্নিকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনা মোকাবিলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দপ্তর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পাঁচটি নির্দেশনা জারি করেছে।
 

সম্প্রতি, এ নির্দেশনাগুলো উল্লেখ করে দপ্তর-সংস্থাগুলোর কাছে একটি চিঠি প্রেরণ করা হয়েছে।
 

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে, অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, যা নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালীকরণ অপরিহার্য করে তুলেছে।
 

এ পরিস্থিতিতে মন্ত্রণালয় পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্দেশনাগুলো নিম্নরূপ:
 

১. দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের টহল আরও জোরদার করতে হবে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীদের অবহিত করতে হবে।
 

২. অফিস প্রধানরা অফিস ত্যাগের আগে অবশ্যই দপ্তরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করে যথাসময়ে অফিস ত্যাগ করবেন।
 

৩. নৈশপ্রহরীরা ভবনের ভেতর এবং আশপাশে সার্বক্ষণিক টহল দেবেন।
 

৪. প্রতিটি অফিসের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কার্যকর ব্যবস্থা নেবেন।
 

৫. কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তা তার ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।