বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রূপগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশে রক্তমাখা ছুরি

রূপগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশে রক্তমাখা ছুরি

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

সোমবার (৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে।
 

ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে, যা নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি।
 

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।