বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ফ্যাক্টচেকের তথ্য

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ফ্যাক্টচেকের তথ্য

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সাবেক এই প্রধানমন্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে কয়েকবারই দাবি উঠেছে, যে কোনো সময় তিনি দেশে ফিরবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে, শেখ হাসিনা চলতি জানুয়ারিতেই দেশে ফিরবেন।
 

তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে ২০২৫ সালের জানুয়ারিতে দেশে ফেরার বিষয়ে কোনো সাক্ষাৎকার দেননি। ভিডিওটিতে ভিন্ন ঘটনার পুরোনো ফুটেজ ব্যবহার করে ভিত্তিহীন দাবি ছড়ানো হয়েছে।
 

টিকটকের ভিডিওতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদের কারণে তা সম্ভব হয়নি। ভিডিওতে আরও বলা হয়, ভারতে পৌঁছে তিনি একটি ভিডিও বার্তা দেন এবং ৬ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য তা শেয়ার করেন।
 

উপস্থাপক দাবি করেন, শেখ হাসিনা বলেছেন— "সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে, তার সবকিছুর হিসাব নেবো। এটা আমার বাবার দেশ, আমার হাতে গড়া বাংলাদেশ। এতো সহজে ছেড়ে দেওয়ার মতো আমি নই। দিনটা তোমার ছিল, কিন্তু বছরটা আমার হবে।"
 

তবে, রিউমর স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনাকে এমন কিছু বলতে শোনা যায়নি। এটি মূলত ২০২৪ সালের ৭ জানুয়ারিতে ভারতীয় গণমাধ্যম এএনআই-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও থেকে নেয়া, যেখানে শেখ হাসিনা ভারতের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে কথা বলেছিলেন।