বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

শিবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন 

শিবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন 

ঢাকা প্রেস
নরসিংদী জেলা প্রতিনিধি:-


 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের মেলা উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
 

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।
 

মেলায় তারুণ্যের উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টের স্টল ও কারু শিল্প বিজ্ঞান , বই ও পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।