বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রেস্টুরেন্টের ফ্রিজে ফাঙ্গাস ধরা মাংস, রং ও কেমিক্যাল মিশিয়ে ভাজা হচ্ছিল চিকেন

রেস্টুরেন্টের ফ্রিজে ফাঙ্গাস ধরা মাংস, রং ও কেমিক্যাল মিশিয়ে ভাজা হচ্ছিল চিকেন

ঢাকা প্রেস
মো: কায়সার আশ্রাফী,বিভাগীয় প্রধান (চট্রগ্রাম):-

 


এ জেনো কোন রেস্টুরেন্টের নয় প্রত্নতাত্ত্বিক কোন রান্না ঘর।
 

রেস্টুরেন্টের ফ্রিজে ফাঙ্গাস ধরা মাংস, রং ও কেমিক্যাল মিশিয়ে ভাজা হচ্ছিল চিকেন



চট্টগ্রামের কাজীর দেউড়ী ‘হোটেল জামান রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজে’ ফ্রিজের ভেতর স্তরে স্তরে সাজানো কয়েক মাস আগের মাংসের স্তুপ। আর এইসব পঁচা মাংসকে পেচিয়ে রেখেছে ফাঙ্গাস। এমন নোংরা ও অপরিষ্কার পরিবেশ দেখে চক্ষু চড়কগাছ ভোক্তা অধিকারে।
 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
 

এ সময় হোটেল জামান রেষ্টুরেন্টেকে সতর্কতামূলক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বাসি খাবার বিক্রি এবং অননুমোদিত রঙ এবং কেমিক্যাল ব্যবহার করায় মুরগি ভাজায় কিচেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও হোটেল লায়লাতে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
 

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করা ইকরা মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, খাবার স্বাদ বাড়তে ক্যামিকেল যুক্ত করে খাবার তৈরি, মাংসে ফাঙ্গাস,খাবারে রঙের ব্যবহার ও একটি ফার্মেসিসহ কাজীর দেউড়ীতে ৪ প্রতিষ্ঠানে অভিযানে চালিয়ে মোট ১ লক্ষ ৩৬ হাজার টাকা সতর্ক মূলক অর্থদণ্ড করা হয়।এবং সর্তকা মূলক মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।
 

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ সহকারী পরিচালক মাহমুদা আক্তার।