বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই স্লোগানকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রামের রৌমারী বড়াইবাড়ি সীমান্তে বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৭/৪ এস হতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। 
 

গতকাল শনিবার সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 
 

(৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান বলেন, বড়াইবাড়ি সীমান্ত নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৭/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল মদ আটক করা হয়। 
 

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।