বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে উলিপুর প্রেস ক্লাব’র আয়োজনে জাঁকজমক ভাবে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল দশ ঘটিকায়  কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত এর মাধ্যমে  সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
 

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন



পরে একটি র‍্যালী প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে সূধিজন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে প্রেসক্লাবের হলরুমে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

আলোচনা সভায় সাংবাদিক বাবুল ইতির সঞ্চালনায় সুচনা বক্তব্য রাখেন নব গঠিত কমিটি'র সভাপতি মমতাজুল হাসান করিমী, সাংবাদিক নুরুজ্জামান  সরকার দপ্তর সম্পাদক উলিপুর প্রেসক্লাব, সিনিয়র সাংবাদিক নুরবক্ত মিয়া কার্যকারি সদস্য উলিপুর প্রেসক্লাব,কমরেড দেলোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক কবি ও গবেষক আবু হেনা মোস্তফা , সাংগঠনিক সম্পাদক বণিক সমিতি নেতা নুরে আলম সিদ্দিকী, ইকবাল হাসান চাঁদ সহসভাপতি উলিপুর বণিক সমিতি, সাংবাদিক শহিদুল ইসলাম বাবুল সহসভাতি উলিপুর প্রেসক্লাব,  সাংবাদিক লক্ষণ সেন গুপ্ত সাধারণ সম্পাদক নবগঠিত কমিটি উলিপুর প্রেসক্লাব, মোঃ তৈহীদুর রহমান সভাপতি বাংলাদেশ জামায়াতি ইসলাম। কুড়িগ্রাম জেলা সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সূর্য নিউজ ২৪,এ্যাডভোকেট আহসান হাবীব দুলু, সাবেক  সভাপতি  কুড়িগ্রাম প্রেসক্লাব।
 

আর-ও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার সাংবাদিক বৃন্দ।