বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

ঢাকা প্রেস
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম সদর প্রতিনিধি:-


বাফুফের নির্দেশনায় ও নব তালিকা ভুক্ত চট্টগ্রাম মহানগরের ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি দীর্ঘ বছর যাবত এগিয়ে যাচ্ছে।

 

চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি



বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরি ও‌ তরুণ প্রজন্মকে ক্রীড়া বিনোদন মুখী করতে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, ঢাকা চট্টগ্রামের সিনিয়র ডিভিশনের খেলোয়াড়,সহকারী কোচ মোঃ মামুন,সু-দক্ষ ক্রীড়া সংগঠক ও সাংবাদিক, পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সদস্য মোঃ আঃ খালেক, উপ কমিটির সদস্য, সাবেক ফুটবলার মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ রাকিব হোসেন,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, সহকারী মোঃ ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চলমান রয়েছে অনুশীলন।
 

চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি — ছবি ২


একাডেমির ১২-১৫,১৬-১৮ উর্ধ্বে বয়সীদের প্রায় অর্ধশত এর উপরে ফুটবলার দুই সেশনে অনুশীলন দক্ষতার সাথে পরিচালনা করেছেন অভিঞ্জ কোচ মোঃ আলাউদ্দিন ও টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা।
ইতিমধ্যে একাডেমীর একাধিক খেলোয়াড় চট্টগ্রাম বিভাগী ও জেলা পর্যায়ের টিমে যোগ দেন।

 

চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি — ছবি ৩


ভালো উদ্যোগ নেয়া একাডেমীর পরিচালকদের মধ্যে একাধিক সদস্য সাবেক ফুটবলার থাকায় এই টিমের কার্যক্রম শুরু থেকেই প্রাণচঞ্চল রয়েছে বলে প্রবীণ উপদেষ্টা সদস্য মোঃ ইলিয়াস প্রতিবেদক কে জানিয়েছেন।

২০০১ সাল থেকে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি বর্তমানে ২৪ বছর বা দুই যুগেরও বেশি সময় ধরে হালিশহর - পতেঙ্গা অঞ্চলের মানুষের হৃদয়ে ব্যাপক আস্থা অর্জন করে চলেছে।এক সময়ে হালিশহর একাদশ ক্লাব থেকে পরিচালিত হয়ে ২০২৪সালের শেষ দিকে বাফুফের নিবন্ধন লাভ করে আরো ব্যাপক সাড়া ফেলেছে এই দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
এই একাডেমির প্রাক্তন প্রশিক্ষক ও প্রয়াত নন্দিত ফুটবলার মোঃ শফিউল আলম (শফি) এবং মুরাদ হোসেন, মোঃ সালাউদ্দিন এবং মোঃ মামুন হালিশহর ফুটবল একাডেমি কে বিনামূল্যে শ্রম দিয়ে খেলোয়াড় তৈরি করতে কাজ করে গেছেন। আগামী দিনে আরো ভালো ও জাতীয় মানের ফুটবলার তৈরি করার প্রাণান্তর চেষ্টা করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন।