বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে পানিতে ডুবে মোঃ মাহাফুজ মিয়া নামের ১৭মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 

৮ জানুয়ারী বুধবার  আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
 

নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে। 
 

জানা গেছে, বুধবার সকালে শিশু মাহফুজ মিয়া খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
 

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।