বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৭:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

দীর্ঘ প্রতীক্ষার অবসান: লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, মা-ছেলের পুনর্মিলন

দীর্ঘ প্রতীক্ষার অবসান: লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, মা-ছেলের পুনর্মিলন

ঢাকা প্রেস নিউজ

 

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
 

বাংলাদেশ সময় অনুযায়ী, বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে তিনি ভিআইপি প্রটোকলের সুবিধা পাবেন।
 

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে লন্ডনের একটি ঐতিহ্যবাহী হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতালটি জাতীয় স্বাস্থ্যসেবার (NHS) অধীনে পরিচালিত এবং সেখানেই তার চিকিৎসা চলবে। বিমানবন্দর থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হবে।
 

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, রাত ৮টায় গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ৯টায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
 

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন চিকিৎসক দল, যার মধ্যে আছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও তার সফরসঙ্গী।
 

দলীয় নেতাদের মধ্যে আছেন বিএনপির উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।
 

এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, দীর্ঘ আট বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার দেখা হবে। সর্বশেষ ২০১৬ সালে সৌদি আরবে ওমরাহ পালনের সময় মা-ছেলের সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকে নানা প্রতিবন্ধকতার কারণে তাদের আর সাক্ষাৎ হয়নি।
 

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি পেয়ে খালেদা জিয়া এখন প্রথমবারের মতো বিদেশে যাচ্ছেন। কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ায় এতদিন দেশেই চিকিৎসাধীন ছিলেন।
 

আজকের যাত্রায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, যেখানে আট বছর পর তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে পুনর্মিলন হবে।