বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বর্তমানে দেশে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার

বর্তমানে দেশে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার

ঢাকা প্রেস নিউজ
 

বর্তমানে দেশে বেকার জনগণের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের শুরুতে বেকার মানুষের সংখ্যা কম থাকলেও বছরের শেষে তা ধারাবাহিকভাবে বেড়েছে। বর্তমানে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার।
 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশে কর্মসংস্থান বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার ফলে বেকারের সংখ্যা বেড়েছে। সম্প্রতি, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস।
 

জরিপে দেখা গেছে, কৃষি, সেবা, ও শিল্পসহ সব খাতেই কর্মসংস্থানের সংখ্যা কমেছে। নারীর তুলনায় পুরুষ বেকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 

বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ১৭ লাখ ৯০ হাজার, এবং নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৭০ হাজার। ২০২৩ সালের একই সময়ে পুরুষ বেকার ছিল ১৬ লাখ ৪০ হাজার, আর নারী বেকার ছিল ৮ লাখ ৫০ হাজার। অর্থাৎ, পুরুষ বেকার বেড়েছে ১ লাখ ৫০ হাজার এবং নারী বেকার বেড়েছে ২০ হাজার।
 

বিবিএস জানায়, শ্রমশক্তিতে বর্তমানে ৫ কোটি ৯১ লাখ ৮০ হাজার পুরুষ ও নারী অংশগ্রহণ করছেন। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে এ সংখ্যা ছিল ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার, অর্থাৎ এক বছরে শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কমেছে ১৯ লাখ ৫০ হাজার। বর্তমানে, মোট শ্রমশক্তির মধ্যে ৫ কোটি ৬৫ লাখ ২০ হাজার মানুষ কর্মে নিয়োজিত, বাকি জনগণ বেকার।
 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুযায়ী, বেকার জনগণ হলো তারা, যারা গত সাত দিনে এক ঘণ্টার জন্যও মজুরির বিনিময়ে কাজ পাননি, এবং গত এক মাসে কাজ খুঁজে কোনো কাজ পাননি। বিবিএস এই নিয়ম অনুসরণ করে বেকারের হিসাব নির্ধারণ করে থাকে।