মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সাদুল্লাপুরে  জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে  জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--



বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর  উপজেলার ভাতগ্রাম  ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


 

সাদুল্লাপুরে  জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত



শনিবার(১৮ জানুয়ারী) বাদ আসর  ভাতগ্রাম  ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তরফ আল হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কৃষিমাঠে  এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
 

এ সময় ভাতিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

 

সাদুল্লাপুরে  জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত — ছবি ২


 

আয়োজিত সাধারণ সভায় জামায়াতে ইসলামীর ভাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি  মাও:মো. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩,( সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাও.  নজরুল ইসলাম লেবু।
 

সভায় আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাও : মো. লোকমান হোসেন, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাও : মো. আব্দুল আজিজ, ভাতগ্রাম ইউনিয়ন শাখার সেক্রেটারি প্রভাষক মো.মোশাররফ হোসেন মিলন, ভাতগ্রাম ইউনিয়ন শাখার শিবির সভাপতি মো.সোহাগ রানা, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম,  খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি মো. সামিউল্লা সলিল প্রমুখ।
 

অনুষ্ঠানে দলীয় সংগীতসহ ইসলামী সংগীত  পরিবেশন করেন গাইবান্ধার নবউচ্ছ্বাস সাহিত্য সাংস্কৃতিক  শিল্পীগোষ্টির সদস্যবৃন্দ।