বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়।


 

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ



বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সমপাদক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারন সমপাদক  মোস্তাফিজুর রহমান মুকুল, ইমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।


বক্তারা নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাড়তি ভ্যাট বৃদ্ধির ফলে জনজীবনের নাভিশ্বাসের বিষয়টি তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ৫ মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমজ্জিত হয়েছে। তারা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। সেইসাথে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বক্তারা। আইন-শৃঙ্খলা পরিস্থিত উন্নতি করে জনজীবনের স্বস্তি ফিরে আনা, জুলাই হত্যাকান্ডের বিচার, নিহতদের ক্ষতিপুরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ প্রিপেইড মিটার বন্ধেরও দাবি জানান।