বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বাংলাদেশ ১ হাজার ১৩৭ কোটি টাকার ডিজেল আমদানি করছে ভারত থেকে

বাংলাদেশ ১ হাজার ১৩৭ কোটি টাকার ডিজেল আমদানি করছে ভারত থেকে

ঢাকা প্রেস নিউজ



ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। রাজনৈতিক টানাপোড়েন, সীমান্তে উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত প্রতিবেদন, এবং বিভিন্ন কূটনৈতিক ইস্যুর পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রাখার প্রচেষ্টা অব্যাহত আছে।
 

সম্প্রতি ভারত থেকে ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সীমান্ত ইস্যুতে চলমান উত্তেজনার মাঝেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানি করতে যাচ্ছে।
 

গত ১২ জানুয়ারি বিপিসির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বিপিসি সূত্রে জানা গেছে, এই ডিজেল জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে আমদানি করা হবে, যার জন্য মোট ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা।
 

বিপিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ বছর পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন, যার মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। এ চাহিদার ৮০ শতাংশ সরাসরি আমদানির মাধ্যমে মেটানো হয় এবং বাকিটা স্থানীয় শোধনাগার থেকে আসে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারতীয় রেলপথের মাধ্যমে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে।
 

এর আগে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এই সহযোগিতামূলক প্রয়াসের মধ্য দিয়ে আরও দৃঢ় হচ্ছে।