বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪জনকে  গ্রেফতার করেছে। 

ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এসআই মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন বেতবাড়ী সাকিনস্থ মোরশেদ আলী (৩৭) পিতা মৃতঃ মফিজ উদ্দিন এর বসত ঘরের সামনে উঠানের উপর হতে গত ১১ জানুয়ারি  রাতে  ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোরশেদ আলী (৩৭), পিতা মৃতঃ মফিজ উদ্দিন, মাতা-মোছাঃ কমলা খাতুন, সাং-বেতবাড়ী, মোঃ আঃ জলিল (৫৫), পিতা মৃতঃ মোহাম্মদ আলী, মাতা-হাজেরা খাতুন, সাং-আছিম উত্তর টানপাড়া, উভয় থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেছে। 

 

পুলিশ সূত্রে জানা  যায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
 

অপর আরেক  অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর সাকিনস্থ ময়মনসিংহ টু নেত্রকোণা  মহাসড়কের পূর্ব পাশে অনিক কম্পিউটার নেটওয়ার্কিং অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে গত ১১ জানুয়ারি ২০২৫ রাতে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (২৯), পিতা মৃতঃ আঃ রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-রঘুরামপুর টানপাড়া, মোঃ শামছুল হুদা (৫০), পিতা-মোঃ করম আলী ফকির, মাতা-মৃতঃ ছালেমা খাতুন, সাং-রঘুরামপুর কুমারিকান্দা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে। 
 

পুলিশ জানায় যে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
 

উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও  কোতোয়ালী মডেল  থানায় পৃথক  মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।