বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি।
 

রোববার (৫ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবির বিভিন্ন বিওপি টিম এই অভিযান পরিচালনা করে।
 

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গরু, ১টি পিকআপ ভ্যান, ৪২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫৭ বোতল মদ এবং ৩৫০ কেজি ফুসকা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫ হাজার টাকা।
 

২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গরু ও অন্যান্য সামগ্রীসহ যানবাহন সুনামগঞ্জের শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।