মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

তারেক রহমান সরকার পতন আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’: খায়রুল কবির খোকন

তারেক রহমান সরকার পতন আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’: খায়রুল কবির খোকন

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতন আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’।
 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
 

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের জন্য আন্দোলন করেনি; তারা মূলত কোটা সংস্কার আন্দোলন করেছিল। ২০২৩ সালের ৩ আগস্টে তারা এক দফার আন্দোলনে যুক্ত হয়েছিল। তবে বিএনপি এর অনেক আগেই সরকার পতনের এক দফার আন্দোলনে যুক্ত হয়েছে। এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হলেন তারেক রহমান। তিনি নেপথ্যে নয়, বরং প্রকাশ্যে এই আন্দোলনের কারিগর। ৬ হাজার কিলোমিটার দূর থেকেও তিনি বাংলাদেশের জনগণের পাশে রয়েছেন।”
 

শেখ পরিবারের দুর্নীতির প্রসঙ্গে খোকন বলেন, “শেখ পরিবারের যেখানেই উপস্থিতি, সেখানেই দুর্নীতির ছাপ স্পষ্ট। টিউলিপ সিদ্দিক দুর্নীতির দায়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পুতুলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। শেখ পরিবার উন্নয়নের নামে লুটপাটে লিপ্ত, যা জয়, নিক্সনসহ সবার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।”
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়া, ইকবাল হাসান, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডা. জামাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।