বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (পটুয়াখালী):-

 

পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৪৫), দুই সন্তানের জননী, স্বামী নূর মোহাম্মদ হাওলাদারের হাতে নিহত হন।
 

স্ত্রীকে হত্যার পর নূর মোহাম্মদ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
 

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, নূর মোহাম্মদ দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত ছিলেন। ঘটনার রাতে নূর মোহাম্মদ তালাক দেওয়ার জন্য নুরজাহানের ওপর চাপ প্রয়োগ করেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া বাধে। পরে পুত্রবধূদের মধ্যস্থতায় ঝগড়া সাময়িকভাবে থামে এবং সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে নুরজাহানকে গলা কেটে হত্যা করেন নূর মোহাম্মদ এবং পালিয়ে যান।
 

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন এবং নিহতের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।