বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাৎ: ৩০ মামলার আসামি গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাৎ: ৩০ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীতে প্রতারণার অভিযোগে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে ৩০ মামলার আসামি রহমত উল্লাহ ভূঁইয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
 

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
 

এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাতে গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
 

রহমত উল্লাহ ভূঁইয়া, নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার বাসিন্দা ও আবুল কাশেমের ছেলে, পেশায় ছিলেন রড-সিমেন্ট ব্যবসায়ী। পুলিশের তথ্য অনুযায়ী, ব্যবসার আড়ালে তিনি প্রতারণার মাধ্যমে শিবপুর মডেল থানা এলাকার প্রায় ৩০ জনের কাছ থেকে ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে এবং নানা কৌশলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন।
 

এছাড়া, তিনি একটি ভুয়া এতিমখানা দেখিয়ে বিদেশি এজেন্সির কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন এবং ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজের জন্য ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কাছ থেকে বাড়ি নির্মাণের রড-সিমেন্টের প্রতিশ্রুতিতেও কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এভাবে সব মিলিয়ে তিনি প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে আত্মগোপনে ছিলেন।
 

তার বিরুদ্ধে প্রতারণা, চেক জালিয়াতিসহ ৩০টির বেশি মামলা রয়েছে, এবং আরও কিছু মামলা প্রক্রিয়াধীন। শিবপুর মডেল থানায় তার বিরুদ্ধে ২০টি মামলায় ওয়ারেন্টও জারি রয়েছে।
 

পুলিশ সুপার জানান, রহমত উল্লাহ ভূঁইয়াকে ৪ মাসের প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি মাজুখানে রিকশাচালকের ছদ্মবেশে আত্মগোপন করছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।