বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-


দেশের গণতন্ত্র রক্ষায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রদল সবসময় দেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আসছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না, কারণ ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।

 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
 

অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।