বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গাইবান্ধা আর্মি ক্যাম্পের গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা আর্মি ক্যাম্পের গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন।

 

গাইবান্ধা আর্মি ক্যাম্পের গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ



সোমবার ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।