মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ছাত্র-জনতার উপর হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী গ্রেফতার 

ছাত্র-জনতার উপর হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কুড়িগ্রামের রৌমারীতে নিষিদ্ধ সংগঠনের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ছাত্র-জনতার উপর হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী গ্রেফতার 



গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার দাঁতভাঙ্গা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান।
 

গ্রেফতার ওই কর্মীর নাম রেজাউল ইসলাম। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের উজান ঝগড়ার চর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিল।
 

রেজাউলের বাবা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না রেজাউল। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত এবং রাজনৈতিক পরিচয়ে কোনোদিনও মারামারি কিংবা অন্যায় কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ শুধু অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে।
 

তিনি আরও বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের বড় বড় নেতা বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার না করে নির্দোষ কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, গত বছরের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ তাদের ওপর অতর্কিত হামলা করেন।