মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২ জন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২ জন

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে।
 

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শেষ হওয়া ২৪ ঘণ্টার এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৩ কেজি ৮৫ গ্রাম গাঁজা, ১১৪ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল এবং ৪৮ মিলিলিটার বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে।