বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চান্দিনায় পরকিয়ার জেরে ৩ বাচ্চার মায়ের আত্মহত্যা

চান্দিনায় পরকিয়ার জেরে ৩ বাচ্চার মায়ের আত্মহত্যা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-


 

কুমিল্লা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এর হারলদার উত্তরপাড়া এলাকায় এক মহিলা  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

 

চান্দিনায় পরকিয়ার জেরে ৩ বাচ্চার মায়ের আত্মহত্যা



সোমবার (৬ জানুয়ারি)সকাল ১০টায় তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মোসাঃরুমি আক্তার  (২৫) নামে এক মহিলা আত্মহত্যা করে।পরে বিকাল ৩ টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে চান্দিনা থানা পুলিশ।
 

হারলদার উত্তরপাড়ার লোকজনের সাথে কথা বলে জানা যায়,স্বামী প্রবাসে থাকায় ঐ মহিলা স্বামীর বাড়ি চেয়ে বাবার বাড়িতে বেশি থাকতো পরে পাবনা জেলার এক ১৩ বছরের টিকটকার ছেলের সাথে পরকিয়া প্রেমে জড়ায়। গত ১ সপ্তাহ আগে ঐ ছেলের সাথে পালিয়ে যাওয়ায় বিষয়টা জানাজানি হয়ে যায়।পরে ঐ মেয়ের পরিবার অনেক খোঁজাখুঁজি করে গত শুক্রবার তাকে ঐ ছেলের কাছ থেকে বাড়িতে নিয়ে আসে এবং চাপ সৃষ্টি করে।আজকে সকালে ঐ মহিলা তার বাবার বাড়িতে তার ওড়না দিয়ে ফ্যান এর সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।
 

মাইজখার ইউনিয়নের হারলদার গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, নিহত রুমি আক্তারের ৩ ছেলে। 
 

চান্দিনা থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, পারিবারিক কলহের জের ধরে গঁলায় ফাঁস দিয়ে ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় এখনো কেউ লিখিতভাবে কোন অভিযোগ করেননি।