মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সাতক্ষীরায় মালিকবিহীন আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস 

সাতক্ষীরায় মালিকবিহীন আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


রবিবার ১৯শে জানুয়ারি বেলা ১১টায় সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি সীমান্তে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে।


 

সাতক্ষীরায় মালিকবিহীন আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস 



বিশেষ করে সীমান্তে মাদকসহ সকল চোরাচালানের বিরুদ্ধে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ,জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালক, বিজিবি এর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 

 

সাতক্ষীরায় মালিকবিহীন আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস  — ছবি ২



এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সদস্যগণ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল ৭,৪৫৬ বোতল, ভারতীয় বিভিন্ন প্রকার মদ ১৭,২১৮ বোতল।

 

সাতক্ষীরায় মালিকবিহীন আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস  — ছবি ৩



ভারতীয় গাঁজা ৯৩.৫০৩ কেজি, ভারতীয় হিরোইন ৭.১০০ কেজি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩,২৮,৮৫৩ পিচ। ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪.৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০,৯০৭ পিচ, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ২,৬৩,৪০,৪৭১ পিচ। ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি ১৩,৪৮,৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি আটক করতে সক্ষম হয়েছে ৩৩ বিজিবি।
 

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি, সেক্টর কমান্ডর, খুলনা। লেঃ কর্নেল মোহাম্মদ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, ব্যাটালিয়ন ৩৩ বিজিবি সাতক্ষীরা। ডাক্তার কাজী আরিফ আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এবং বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা। রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা।
 

এস এম আরিফ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার। কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) র‍্যাব ৬, সিপিসি ১, সাতক্ষীরা। সরদার ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাতক্ষীরা সদর থানা। মিজানুর রহমান শরীফ, উপ পরিচালক। বিজয় কুমার মজুমদার উপ পরিদর্শক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা, রবীন্দ্র নাথ ঘোষ, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।