বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিক আটক

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-


 

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৬ জানুয়ারী (সোমবার) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে।
 

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিক আটক


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়াপানিয়া নামক স্থান হতে ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়া গ্রামের মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), একই এলেকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) এবং মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব (৩৬) কে আটক করে।
 

একই দিন সকালে কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিকাপুর নামক স্থান হতে ভারতীয় নাগরিক সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া (৩০) কে এবং সংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া নামক স্থান হতে ভারতীয় নাগরিক একই জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মৃত মুকতল হোসেনর ছেলে মোঃ হোসেন মিয়া (৫৮) কে আটক করে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা।
 

আটককৃতদের চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কসবা ও বুড়িচং থানায় সোপর্দ করে।
 

বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।