মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নওগাঁয় হিন্দু সম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নওগাঁয় হিন্দু সম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-


যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রবানন্দজী মহারাজের ১৩০ তম জন্মোৎসব উপলক্ষে নওগাঁ সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসব ও হিন্দু মহাসম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় নওগাঁর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 


 

নওগাঁয় হিন্দু সম্মেলনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন



ক্যাম্পেইনে ১৮ জন এমবিবিএস চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসকদের পাশাপাশি নওগাঁ ব্লাড সার্কেলের স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ নির্ণয় করেন। 
 

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহানেওয়াজ রক্সি বলেন," নওগাঁ ব্লাড সার্কেল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমাজের সকল পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় আজকের এই সমাবেশে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষদেরকে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হচ্ছে। দিনব্যাপী আমাদের কার্যক্রম চলমান থাকবে "
 
ক্যাম্পেইনে নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগিব মাসুম এবং সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন উপস্থিত ছিলেন।