বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও শীত বস্ত্র বিতরণ 

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও শীত বস্ত্র বিতরণ 

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি:-


ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিন ব্যাপী ক্রীড়া উৎসব,শীত বস্ত্র ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।


 

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও শীত বস্ত্র বিতরণ 



রবিবার ভোলা বাংলা স্কুল মাঠে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান। 

তারুণ্যের উৎসব উদযাপন এর অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিশুরা দৌড় প্রতিযোগিতা,চেয়ার সেটিং,জুড়িতে বল ফেলা সহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা।

 

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও শীত বস্ত্র বিতরণ  — ছবি ২



এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশু শিক্ষার্থীরা। এতে শিশুদের মিলন মেলায় পরিণত হয়,পরে প্রতিযোগিতায় অংশ নেয়া সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান,পরে তিনি শিশুদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান ,ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম,প্রবীন সাংবাদিক আবু তাহের প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম,ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এরব স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। 
প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ও অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়।  এরা আমাদের সমাজের অংশ। বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের আদর, যত্ন ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুক্কায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে।

এই শিশুদের মূল ধারায় এনে তাদের বিকাশ ঘটাতে চাই। এই শিশুদের মানব সম্পদে রুপান্তর করতে চাই। আর শিশুদের মেধা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই  বলে  জানান জেলা প্রশাসক। 
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও  প্রতিবন্ধী  বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।